কক্সবাজার-১ আসনের আব্দুল্লাহ আল ফারুকের হাতে দাঁড়ি পাল্লা তুলে দিলেন: আমীরে জামায়াত
কক্সবাজার জেলায় ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জনসভায় কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল ফারুককে ন্যায় ইনসাফ এর প্রতিক দাঁড়ি পাল্লা তুলে দেন।
জামায়াত-ই-ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আজ সকালে কক্সবাজারের স্থানীয় এক প্রার্থী পরিচিতি জনসভায় আমীরে জামায়াত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ, জামায়াতের সমর্থকরা এবং ১১ দলীয় জোটের রাজনৈতিক দলের নেতারাও। উক্ত অনুষ্ঠানে আমীর জামায়াত ডা. শফিকুর রহমান আব্দুল্লাহ আল ফারুকের প্রতি তার পূর্ণ সমর্থন ঘোষণা করেন এবং তাকে নির্বাচনে জয়লাভের জন্য দোয়া করেন।
এদিকে, আব্দুল্লাহ আল ফারুক তার বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য শুধু জনগণের সেবা করা নয়, ইসলামের আদর্শের প্রতি প্রতিশ্রুতি বজায় রেখে কাজ করা। আমি দৃঢ়প্রতিজ্ঞ, কক্সবাজারের মানুষের জন্য ভালো কিছু করতে পারব।”
অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীরা আব্দুল্লাহ আল ফারুকের নির্বাচনীয় প্রচারণায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]