কোনো সংবাদে বিভ্রান্ত হবেন না: ৮ দল ঐক্যবদ্ধ, আলোচনা চলছে আরও দলের সঙ্গে
সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর নেতা রাশেদ প্রধান। তিনি স্পষ্ট করে জানান, আট দলের জোট এখন পর্যন্ত সম্পূর্ণ ঐক্যবদ্ধ রয়েছে এবং নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সমঝোতার ভিত্তিতে আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত আছে।
রাশেদ প্রধান তার ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, “৮ দলের সকলে এখন পর্যন্ত ঐক্যবদ্ধ আছে। আরও কিছু দলের সাথে আলোচনা চলছে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে। কোন সংবাদে বিভ্রান্ত হবেন না।”
তিনি আরও জানান, জোটগতভাবে সকল সিদ্ধান্ত আলোচনা ও সমঝোতার মাধ্যমেই নেওয়া হচ্ছে এবং এ নিয়ে ভিন্ন কোনো ব্যাখ্যায় বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। স্ট্যাটাসের শেষে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “জাযাকাল্লাহ খাইরান।”
রাজনৈতিক অঙ্গনে চলমান এই আলোচনা নিয়ে গুজব বা অপপ্রচারে কান না দিয়ে দায়িত্বশীল তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]