দাউদকান্দিতে ইসলামিক আন্দোলন বাংলাদেশ (চরমোনাই ছেড়ে জামায়াতে ইসলামে একাধিক নেতাকর্মীর যোগদান
দাউদকান্দিতে ইসলামিক আন্দোলন বাংলাদেশ ছেড়ে জামায়াতে ইসলামে যোগদান করলেন একাধিক নেতাকর্মী
আজ শুক্রবার, কুমিল্লার দাউদকান্দি উপজেলা,বিটেশ্বর ইউনিয়ননের নৈয়ার বাজারে সকাল ১০ ঘটিকায় ইসলামিক আন্দোলন বাংলাদেশ ছেড়ে একাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামে যোগদান করেছেন।
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য—রাসেল (বিটেশ্বর ইউনিয়ন প্রচার সম্পাদক), খোকন (৯নং ওয়ার্ড সভাপতি), জাকির হোসেন (৯নং ওয়ার্ড সহ সেক্রেটারি), শফিক শিকদারসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ মনিরুজ্জামান বাহলুল এবং স্থানীয় সকল জামায়াত নেতাকর্মী।
বক্তারা বলেন, ইসলামী আদর্শ বাস্তবায়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং দেশ-জাতির কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে তারা যোগদান করেছেন। নতুন সদস্যরা ইসলামী আন্দোলনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
স্থানীয় নেতৃবৃন্দ নতুন সদস্যদের স্বাগত জানান এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]