খুঁজুন
, ,

মোংলা বন্দরে ১ কোটি ৩০ লাখ মেট্রিক টন পণ্য হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা

ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট
প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ
মোংলা বন্দরে ১ কোটি ৩০ লাখ মেট্রিক টন পণ্য হ্যান্ডলিং লক্ষ্যমাত্রা

‎মোংলা বন্দরে ২০২৫-২০২৬ অর্থবছরে ১ কোটি ৩০ লাখ মেট্রিক টন পণ্য হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ইঙ্গিত বহন করছে, কারণ বন্দরটি আধুনিকীকরণ, ড্রেজিং ও সম্প্রসারণের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের বিকল্প হিসেবে গড়ে উঠছে এবং আঞ্চলিক ট্রানজিট হাব হিসেবেও পরিচিতি পাচ্ছে। এই উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনের জন্য ড্রেজিং, নতুন টার্মিনাল নির্মাণ ও ডিজিটালকরণের মতো বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা জাহাজ চলাচল বৃদ্ধি এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে গতি আনতে সাহায্য করবে।
‎রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দেশের অর্থনীতিতে আশার আলো জাগাচ্ছে মোংলা সমুদ্র বন্দর। আধুনিক সুযোগ-সুবিধা আর ভৌগোলিক গুরুত্বের কারণে দেশি-বিদেশি আমদানিকারকদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এই বন্দর।
‎
‎লক্ষ্যমাত্রা: ২০২৫-২৬ অর্থবছরে ১ কোটি ৩০ লাখ মেট্রিক টন পণ্য হ্যান্ডলিংয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা বন্দরটির ক্রমবর্ধমান গুরুত্বের প্রতিফলন।
‎
‎সক্ষমতা বৃদ্ধি: ড্রেজিংয়ের মাধ্যমে পশুর চ্যানেলের গভীরতা বৃদ্ধি, কন্টেইনার টার্মিনাল সম্প্রসারণ এবং আধুনিক সুযোগ-সুবিধা যোগ করার কাজ চলছে, যা আরও বেশি জাহাজ ভেড়ার সুযোগ করে দেবে।
‎
‎আঞ্চলিক কেন্দ্র: মোংলা বন্দর ভারত, নেপাল ও ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট এবং লজিস্টিকস হাব হিসেবে কাজ করছে।
‎
‎আধুনিকীকরণ: বন্দরটিকে একটি ‘স্মার্ট পোর্ট’-এ রূপান্তরিত করার প্রক্রিয়া চলছে, যার লক্ষ্য হবে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।
‎
‎আর্থিক অগ্রগতি: বিগত অর্থবছরে (২০২৪-২৫) মোংলা বন্দর রেকর্ড রাজস্ব আয় করেছে এবং মুনাফা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
‎এই পদক্ষেপগুলো মোংলা বন্দরকে দেশের প্রধান বন্দরগুলোর একটিতে পরিণত করবে এবং জাতীয় বাণিজ্য ও আঞ্চলিক বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
‎
‎বন্দর সূত্র জানায়, অন্যান্য বন্দরের তুলনায় মোংলা দিয়ে পণ্য পরিবহনে খরচ কম। এছাড়া নৌ, সড়ক ও রেলপথে পণ্য পরিবহনের সহজ সুযোগ থাকায় চলতি অর্থবছরের শুরু থেকেই কন্টেইনারবাহীসহ সব ধরনের জাহাজের আগমন উল্লেখযোগ্য হারে বেড়েছে। দেশের তৈরি পোশাক (আরএমজি) ও বিভিন্ন যন্ত্রপাতি এখন নিয়মিত এই বন্দর দিয়ে ইউরোপ ও আমেরিকায় রফতানি হচ্ছে।
‎
‎বন্দর সূত্রে জানায়, সময়ের সাথে তাল মিরিয়ে ব্যাবসা বাণিজ্যের অপার সম্ভাবনা তৈরি হওয়ায় দেশি বিদেশি আমদানি রফতানিকারকদের নজর এখন মোংলা সমুদ্র বন্দরের দিকে। অন্যান্য বন্দরের তুলনায় মোংলা বন্দর দিয়ে পণ্য পরিবহনে খরচ কম এবং নৌ, সড়ক ও রেল পথে পণ্য পরিবহন সহজ হওয়ায় ২০২৫-২০২৬ অর্থবছরের শুরুতেই কন্টেইনারবাহী সহ সব ধরনের জাহাজের আগমন বৃদ্ধি পেয়েছে। দেশ-বিদেশি পণ্য আমদানির পাশাপাশি দেশে তৈরি বিভিন্ন ব্র্যান্ডের পোশাক, যন্ত্রপাতি মোংলা বন্দর দিয়ে রফতানি করা হচ্ছে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে।
‎
‎চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে মোংলা বন্দর দিয়ে পণ্য নিয়ে ৪৪০টি বাণিজ্যিক জাহাজ আগমন হয়েছে। এর মধ্যে ২৭টি কন্টেইনার বাহী জাহাজে করে বিভিন্ন প্রকারের বিদেশি পণ্য আমদানি করা হয়েছে। যার পণ্য বোঝাই ২০২৪-২৫ অর্থবছরে বন্দর দিয়ে মোট ২১ হাজার ৪৫৬ টিইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছিলো, সেখানে চলতি বছরের ৬ মাসে ১৭ হাজার ৪০০ টিইউজ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়। একই সাথে ৬ মাসে ১৬ টি জাহাজে আমদানি হয়েছে ৫ হাজার ২২২টি  জাপানি রিকিন্ডশন গাড়ী মোংলা বন্দর দিয়ে খালাস করা হয়েছে।
‎
‎মোংলা সমুদ্র বন্দরকে ঘিরে গড়ে উঠেছে অর্ধশতাধিক শিল্পকারখানা, ইপিজেড এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল, এতে সৃষ্টি হয়েছে অন্ত ৩০ থেকে ৩৫ হাজার মানুষের কর্মসংস্থান। বন্দরে আমদানি-রফতানি বৃদ্ধি পাশাপাশি বৃদ্ধি পেয়েছে বন্দরের রাজস্ব আয়ও।
‎
‎মোংলা বন্দরের উপ পরিচালক মো.মাকরুজ্জামান বলেন, মোংলা বন্দর এখন বহুমুখী উন্নয়নের কাজ চলছে। বর্তমান সরকারের প্রচেষ্টায় উন্নয়ন, অগ্রগতি আর অর্থনৈতিক সম্ভানা নিয়ে কাজ করছে সরকার। বেশ কযেকটি বড় বড় মেঘা প্রকল্পের কাজ চলছে। প্রকল্পগুলো শেষ হলে দক্ষিন-পশ্চিমাঞ্চলের মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। জহাজ বাড়বে, বাড়বে পণ্য আমদানি-রফতানির সংখ্যা, বৃদ্ধি পাবে রাজস্ব। যা থেকে দেশের অর্তনীতিতেও বড় অবধান রাখবে মোংলা সমুদ্র বন্দর।
‎

দেবিদ্বারে মাদ্রাসার সুপারকে পিটিয়ে ৭ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
দেবিদ্বারে মাদ্রাসার সুপারকে পিটিয়ে ৭ লাখ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

প্রবাসে পাঠানোর জন্য আত্মীয়স্বজনের কাছ থেকে সংগ্রহ করা টাকা নিয়ে বাড়ি ফেরার পথে হামলার শিকার; হাসপাতালে ভর্তি।

কুমিল্লার দেবিদ্বারে এক মাদ্রাসার সুপারকে রাস্তায় অতর্কিত হামলা করে মারধর, ৭ লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মাওলানা আবু সায়েম (৬০) মুরাদনগর উপজেলার চৈনপুর দাখিল মাদ্রাসার সুপার এবং জামায়াতে ইসলামী রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সভাপতি বলে জানা গেছে। হামলায় তাঁর পা ও হাঁটুতে রক্তাক্ত জখম হয়েছে। পরে তাঁকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, আহত আবু সায়েমের ছেলে ইয়ামিন সরকার সজিবকে সার্বিয়া পাঠানোর জন্য অর্থের প্রয়োজন ছিল। এ উদ্দেশ্যে তিনি সোমবার সকালে ঢাকার রায়েরবাগ এলাকায় তাঁর বড় ভাইয়ের বাসায় যান। সেখানে আত্মীয়স্বজনের কাছ থেকে সংগ্রহ করা ৭ লাখ টাকা নিয়ে সন্ধ্যায় বাড়ির উদ্দেশে রওনা হন তিনি।
পথে সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে দেবিদ্বারের গোপালনগর এলাকায় একটি টাওয়ারের পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করে। এতে তাঁর পা ও হাঁটুতে গুরুতর রক্তাক্ত জখম হয়। এ সময় হামলাকারীরা তাঁর সঙ্গে থাকা নগদ ৭ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। মোবাইল ফোনটির আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাসুদ হাসান বলেন, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পা ও হাঁটুতে ক্ষত ও রক্তাক্ত জখম রয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি ও লাঠির আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন
এই ঘটনায় ২পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছেন
অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে-

কালিয়াকৈরে এক দিনে তিন অগ্নিকাণ্ড, একই ব্যক্তির দুই বাসে আগুন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১:৫৬ পূর্বাহ্ণ
কালিয়াকৈরে এক দিনে তিন অগ্নিকাণ্ড, একই ব্যক্তির দুই বাসে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে একই দিনে পৃথক তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একই ব্যক্তির মালিকানাধীন দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ছাড়া মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরপর এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টা থেকে রাত ১০টা ৪০ মিনিটের মধ্যে উপজেলার সূত্রাপুর, চন্দ্রা ও হাজীবাড়ি এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোর ৫টার দিকে উপজেলার সূত্রাপুর এলাকায় শীলা বৃষ্টি সিএনজি স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে। বাসটি ময়মনসিংহ সদরের সজল মিয়ার মালিকানাধীন বলে জানা গেছে।
একই দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা কাজলী সিএনজি পাম্পসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা আজমেরী গ্লোরী পরিবহনের আরেকটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ঢাকা মেট্রো-ব-১৫-৮১০৫ নম্বরের বাসটিও সজল মিয়ার মালিকানাধীন।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
বাসটি দীর্ঘদিন ধরে ওই স্থানে দাঁড়িয়ে ছিল বলে জানান স্থানীয় জামাল মিয়া।

এদিকে রাত ১০টা ৪০ মিনিটের দিকে উপজেলার চন্দ্রা হাজীবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকা মেট্রো-ট-১১-৮৭৪৯ নম্বরের একটি কাভার্ড ভ্যানে আগুন লাগে।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়।পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তারিকুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট রাত ১০টা ৪৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নির্বাপণ করেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কাভার্ড ভ্যানটিতে অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১০ লাখ টাকার সম্পদ উদ্ধার করতে সক্ষম হন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানা যাবে।কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, চন্দ্রা ও সূত্রাপুর এলাকায় একই ব্যক্তির মালিকানাধীন দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কারা জড়িত এবং কী কারণে আগুন দেওয়া হয়েছে, তা খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য রাখা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ণ
আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য রাখা ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু (দক্ষিণ) থানা পুলিশ। আগামী ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের খাবার হিসেবে এসব খিচুড়ি ব্যবহার করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাতে নাওডোবা বাজারের সুলতান কাজীর দোকানে অভিযান চালিয়ে খিচুড়িগুলো জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া-জাজিরা) সার্কেল মহিউদ্দিন মিরাজ ও পদ্মা সেতু (দক্ষিণ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

অভিযানের সময় বাংলাদেশ খেলাফত মজলিসের পদ্মা সেতু দক্ষিণ থানা শাখার সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম সুমন, যুবদল নেতা আলতাফ চোকদার, নাওডোবা বাজার কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ হাওলাদারসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১০ নভেম্বর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি উপলক্ষে নেতাকর্মীদের খাবারের জন্য এসব খিচুড়ি মজুত করা হয়েছিল বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।
তবে এত বিপুল পরিমাণ রান্না করা খাবার দোকানে রাখার প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া-জাজিরা) সার্কেল মহিউদ্দিন মিরাজ এশিয়া পোস্টকে বলেন, পদ্মা সেতু দক্ষিণ থানাধীন স্থানীয় বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ করা হয়েছে। ধারণা করছি, আগামীকাল আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচিতে এগুলো ব্যবহার করা হবে। খিচুড়িগুলোর প্রকৃত মালিক পাওয়া গেলে যাচাই-বাছাই করে তাদের বুঝিয়ে দেওয়া হবে। অন্যথায় স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হবে।