চকরিয়া-পেকুয়া-১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক মনোনয়ন দাখিল করেছেন:
চকরিয়া-পেকুয়া-১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন জননেতা আব্দুল্লাহ আল ফারুক। আজ ২৯ তারিখ বিকাল ৩ টায় উপজেলা নির্বাচন অফিসে এ মনোনয়ন পত্র জমা দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সমর্থকরা।
মনোনয়ন পত্র জমা দেওয়ার পর আব্দুল্লাহ আল ফারুক সাংবাদিকদের বলেন, “আমি চকরিয়া-পেকুয়া-১ আসনের জনগণের জন্য কাজ করতে এবং তাদের সমৃদ্ধি নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের আস্থার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এই আসনে নির্বাচনে অংশ নিচ্ছি।”
এদিকে, স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচনে আব্দুল্লাহ আল ফারুকের অংশগ্রহণ রাজনৈতিক জোরদারী এবং জনগণের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চকরিয়া-পেকুয়া-১ আসনে মোট প্রার্থীর সংখ্যা চারজন হলেও, জননেতা আব্দুল্লাহ আল ফারুকের জনপ্রিয়তা এবং রাজনৈতিক অভিজ্ঞতা তাকে এই নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে চিহ্নিত করেছে।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]