হালুয়াঘাট-ধোবাউড়া আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫, হালুয়াঘাট উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ ও সমর্থকরা।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করে জেল জুলুমের শিকার হতে হয়েছে এবার দল আমাকে মনোনীত করেছে জনগণ যদি আমাকে মূল্যায়ন করে তাহলে আগামীতে একটি আলোকিত হালুয়াঘাট-ধোবাউড়া গড়তে চাই ,এটি জনগণের প্রতি আমার প্রতিশ্রুতি, আমি তাদের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের জন্য কাজ করব।” তিনি আরও বলেন, “হালুয়াঘাট-ধোবাউড়া এলাকার মানুষের ন্যায্য দাবি ও স্বার্থের পক্ষে আমি দৃঢ়ভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে বিএনপির পক্ষ থেকে তার মনোনয়নপত্র দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী লড়াইয় শুরু হলো, এবং দলটির নেতা-কর্মীরা একযোগে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন।
এছাড়াও আসন্ন নির্বাচনে হালুয়াঘাট-ধোবাউড়া আসনের জনগণের ব্যাপক সমর্থন লাভের আশা ব্যক্ত করেন তিনি।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]