কুমিল্লা-২ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-০২ (হোমনা-তিতাস) আসনে মনোনয়ন দাখিল করা ১০ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। যাচাই-বাছাই শেষে বৈধ বলে বিবেচিত হয়েছেন ৬ জন প্রার্থী।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে দুজন দলীয় এবং দুজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন—
মোঃ আব্দুস সালাম (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ)
মোঃ শাহাবুদ্দিন (বাংলাদেশ কল্যাণ পার্টি)
মোঃ রমিজ উদ্দিন (স্বতন্ত্র)
মোঃ মনোয়ার হোসেন (স্বতন্ত্র)
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—
আব্দুস সালাম (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)
মোহাম্মদ আশরাফুল আলম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)
মোঃ আবদুল মতিন (স্বতন্ত্র)
মোঃ আমির হোসেন (জাতীয় পার্টি)
মোঃ নাজিম উদ্দিন (বাংলাদেশ জামায়াতে ইসলামী)
মোঃ সেলিম ভূঁইয়া (বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি)
নির্বাচন অফিস সূত্রে জানানো হয়েছে, বাতিল হওয়া দুই দলীয় প্রার্থীর মনোনয়নপত্র ও হলফনামায় তথ্যগত ত্রুটি পাওয়া গেছে। এছাড়া দুই স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে দাখিল করা ভোটারদের ১ শতাংশ সমর্থনসূচক স্বাক্ষর যাচাইয়ে অনিয়ম ধরা পড়েছে।
তবে নির্বাচন বিধিমালা অনুযায়ী, বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]