কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরীপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৯ আগস্টের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে আজ ১২ আগস্ট (২০২৬) কুমিল্লার গৌরীপুরস্থ বিএনপি কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মো: আনোয়ার হোসেন আনন্দ। তিনি তাঁর বক্তব্যে বলেন, আগামী ১৯ আগস্ট স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘটা করে ও শৃঙ্খলার সাথে উদযাপন করতে হবে। সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে প্রতিটি স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
উক্ত আলোচনা ও প্রস্তুতি সভায় দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: মহিউদ্দিন, দাউদকান্দি পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: কামাল হোসেন এবং তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: ফারুক ভূঁইয়াসহ স্থানীয় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন।
সভায় নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক কর্মসূচি সফল করতে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]