শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে কুমিল্লার ডিসি-এসপি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক রোজী আক্তার ও পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম। এ সময় তাঁদের সঙ্গে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজা উদযাপন পরিষদ, পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁরা পূজা উদযাপন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এ সময় পুলিশ সুপার প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য, আনসার ও স্বেচ্ছাসেবক মোতায়েন নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নিয়মিত মনিটরিং, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশপথ এবং দর্শনার্থীদের সুশৃঙ্খল সারিবদ্ধতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নিয়মিত পুলিশি টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদারের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ সুপার শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আশ্বাস দেন।
এ সময় কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]