দাউদকান্দীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

এম টিভি বাংলা অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫ । ১১:৫২ অপরাহ্ণ

দাউদকান্দীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

 

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দাউদকান্দীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ ইং, দাউদকান্দি গৌরীপুর পেন্নাই ঈদগাহ মাঠে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ ও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের ধৈর্য, ঐক্য ও মানবিক মূল্যবোধ ধরে রাখার আহ্বান জানান।

দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। মিলাদ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন