কক্সবাজারে পুলিশ হেফাজতে ইউপি সদস্য রেজাউলের মৃত্যু
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার ভোরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
রেজাউল করিম টেকনাফের আলোচিত সাবেক ইউপি সদস্য ইউনুস হত্যা মামলার ৫নং আসামি ছিলেন। গত ৩ ডিসেম্বর তিনি কক্সবাজার ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় র্যাবের হাতে গ্রেপ্তার হন এবং পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই রবিবার ভোরে তার মৃত্যু হয়।
রেজাউল করিমের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

আবির হোসেন সান কক্সবাজার প্রতিনিধি:
প্রকাশের সময়: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ । ১:৫১ অপরাহ্ণ