এমটিভিতে সংবাদ প্রকাশের পর শোভন কুমার শাহের নেতৃত্বে মিয়ানমারে পাচারের সময় ২৫টি মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ৪ জন

আবির হোসেন সান । কক্সবাজার
প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫ । ৭:৪৯ অপরাহ্ণ

এমটিভিতে সংবাদ প্রকাশের পর শোভন কুমার শাহের নেতৃত্বে মিয়ানমারে পাচারের সময় ২৫টি মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ৪ জন

কক্সবাজার প্রতিনিধি: আবির হোসেন সান

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া বড়বিল সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় ২৫টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। এসময় ৪ জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের এ অভিযানের নেতৃত্ব দেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শোভন কুমার শাহ।

গ্রেপ্তারকৃতরা হলেন—

মোঃ জুবাইর (২৩)

আঃ রহিম @ শাকিল (২১)

মোঃ এরশাদ (২১)

হৃদুল দাশ (২২)

জব্দ করা মোবাইল সেটগুলোর মধ্যে রয়েছে—

TECNO – ১৩টি

Infinix – ৫টি

Honor – ৩টি

Oppo – ৪টি

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শোভন কুমার শাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বড়বিল সীমান্ত দিয়ে মোবাইল সেটের একটি চালান মিয়ানমারে পাচার হচ্ছে। এ খবরের ভিত্তিতে এসআই জুয়েল চৌধুরীসহ একটি দল অভিযান পরিচালনা করে মোবাইলসহ পাচারকারীদের আটক করে।

জব্দকৃত মোবাইল ও গ্রেপ্তার চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন