জোট করলেও নিজস্ব প্রতীকে নির্বাচন—হাইকোর্টের রায়

এমটিভি বাংলা অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ । ৬:১৩ অপরাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রতিটি দলকে নিজেদের স্ব স্ব প্রতীকে নির্বাচন করতে হবে—এ মর্মে হাইকোর্ট রায় দিয়েছেন। জোটবদ্ধ নির্বাচনেও যৌথ প্রতীকে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে করা রুল খারিজ হওয়ায় এই সিদ্ধান্ত বহাল থাকল।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আইনজীবীরা জানিয়েছেন, রুল খারিজ হওয়ায় এখন থেকে জোটবদ্ধ নির্বাচন হলেও কোনো দল অন্য দলের প্রতীক ব্যবহার করতে পারবে না। প্রতিটি দলকে তাদের নিবন্ধিত দলীয় প্রতীকেই নির্বাচনে অংশ নিতে হবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন