র‌্যাব-১৫ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে শরীফ হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

আবির হোসেন সান । কক্সবাজার
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ । ৭:৩৮ অপরাহ্ণ

 

আবির হোসেন সান (কক্সবাজার প্রতিনিধি)

কক্সবাজারের চাঞ্চল্যকর শরীফ হত্যা মামলার মূল হোতা ও প্রধান আসামী আব্দুল করিমকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ ও র‌্যাব-৮ এর যৌথ আভিযানিক দল। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) তথ্য প্রযুক্তির সহায়তায় পটুয়াখালী সদর থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

ঘটনার পটভূমি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বের বিরোধের জেরে গত ৩০ নভেম্বর ২০২৫ তারিখ রাতের দিকে কক্সবাজার সদর উপজেলার পি.এম.খালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর নয়াপাড়ায় ভিকটিম মোঃ শরীফ প্রা. ধলুর বাড়িতে অনধিকার প্রবেশ করে একদল সশস্ত্র ব্যক্তি।

এসময় ১নং আসামী আব্দুল করিম (৩৫) পূর্বপরিকল্পিতভাবে অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে শরীফকে লক্ষ্য করে গুলি করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে রাত ৯টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি গণমাধ্যমেও ব্যাপকভাবে প্রচারিত হয়। নিহতের স্ত্রী বাদী হয়ে ২ ডিসেম্বর ২০২৫ কক্সবাজার সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আত্মগোপনে ছিল আসামীরা

হত্যাকাণ্ডের পর আসামীরা বিভিন্ন এলাকায় আত্মগোপনে চলে যায়। মামলার রহস্য উদঘাটনে র‌্যাব-১৫ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করে। অবশেষে প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়।

যৌথ অভিযানে প্রধান আসামী গ্রেফতার

১১ ডিসেম্বর র‌্যাব-১৫ ও র‌্যাব-৮ এর যৌথ দল পটুয়াখালী সদরে সফল অভিযান পরিচালনা করে শরীফ হত্যা মামলার প্রধান আসামী আব্দুল করিমকে আটক করে।

উদ্ধারকৃত আলামত

অভিযানের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়—

একটি ব্লু-কালো রঙের Vivo Y-20 স্মার্টফোন

একটি মানিব্যাগ

নগদ ৬৩৫ টাকা

গ্রেফতারকৃতের পরিচয়

আব্দুল করিম (৩৫)
পিতা: আব্দু ছালাম
সাং: ছনখোলা উত্তর নয়াপাড়া, ২নং ওয়ার্ড, পি.এম.খালী ইউনিয়ন
থানা: কক্সবাজার সদর, জেলা: কক্সবাজার

জানা গেছে, তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি অস্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে।

আইনি প্রক্রিয়া চলমান

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়েছে।

—

—–স্বাক্ষরিত—–
আ. ম. ফারুক
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার)
পক্ষে অধিনায়ক

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন