কাপাসিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

কাপাসিয়া প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫ । ১০:৫৩ অপরাহ্ণ

কাপাসিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া শাখার উদ্যোগে গাজীপুরের কাপাসিয়ায় তিনজন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার উওর খামের হাইস্কুল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের জামায়াত প্রার্থী সালাহউদ্দিন আইউবী বীর মুক্তিযোদ্ধাদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা নায়েবে আমীর মাওলানা সেফাউল হক। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামী কাপাসিয়া শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের অবদান জাতি কখনোই ভুলতে পারে না এবং তাদের সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন