গাজীপুরের কাপাসিয়ায় জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ১৭ডিসেম্বর বুধবার সকালে গাজীপুর-৪ (কাপাসিয়া)
আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা মার্কায় মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী।
গাজীপুর ৪ সংসদীয় আসনের কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডা: তামান্না তাসনীম ও নির্বাচন কমিশনার তামান্না রশিদ এর কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এ সময় সালাহউদ্দীন আইউবীর সাথে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজমজলিশে সুরা সদস্য মাওলানা শেফাউল হক,
কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা শামসুল আলম।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫ । ১১:৪৩ অপরাহ্ণ