ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাজীপুর (কাপাসিয়া) প্রতিনিধি:
প্রকাশের সময়: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ । ৪:৪৩ অপরাহ্ণ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল করেছেন কাপাসিয়ার সবস্তরের তৌহিদী জনতা।

কাপাসিয়া তাজউদ্দিন আহমেদ চত্বর থেকে শুরু করে মুক্তিযোদ্ধা চত্বররে বিক্ষোভ মিছিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ করে এতে অংশগ্রহন করেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা ।

শুক্রবার বার (১৯ডিসেম্বর) দুপুরে জুমায়ার নামাজ শেষ তাজউদ্দিন চত্বরে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করে।
মাওলানা মাসুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাপাসিয়া সংসদীয় ৪ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী, গাজীপুর জেলার নায়েবে আমির মাওলানা শাফাউল হক কাপাসিয়া জামাতের আমির মাওলানা ফরহাদ হোসেন ।
এ সময় আরও বক্তব্য রাখলেন ইসলামী আন্দোলনের কাপাসিয়া শাখার নেতা নুরুল ইসলাম সরকার, খেলাফত মজলিসের মাওলানা ইলিয়াস হোসাইন, গাজীপুর সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক শামসুল হুদা লিটন, বক্তব্য রাখেন বাংলাদেশের ইসলামী ছাত্রশিবিরের কাপাসিয়া উত্তর শাখা সভাপতি আব্দুল্লাহ আল মারুফ।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন