কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ একজন নারী পাচারকারীকে আটক করেছে।
১৯ ডিসেম্বর ( শুক্রবার) বিকালে কক্সবাজার পুলিশ সুপার
এ.এন.এম. সাজেদুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন, তিনি বলেন, টেকনাফ থানা পুলিশ ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়া পাড়া সাকিনে প্রবাসি করিম উল্লাহর বসত বাড়িতে তাহার স্ত্রী মোস্তফা খাতুন মুন্নি এর শয়ন কক্ষ হতে ৮০ হাজার পিস ইয়াবা যাহার মূল্য অনুমান ২,৪০,০০,০০০/- টাকা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সামনে উক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
এসময় হোয়াইক্যং ইউনিয়নের কুতুবদিয়া পাড়ার করিম উল্লাহ স্ত্রী মোস্তফা খাতুন মুন্নী( ৩৩) নামের একজন নারী কে আটক করা হয়। আটককৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে অপরাপর সহযোগী পলাতক আসামীদের সহিত অবৈধ যৌথ ভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তিনি আরও বলেন, এ সংক্রান্তে টেকনাফ থানার, এফআইআর নং-৫২, তারিখ- ১৯ ডিসেম্বর, ২০২৫; জি আর নং-৯২৯, তারিখ- ১৯ ডিসেম্বর, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১০(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়েছে বলে জানান তিনি।

আবির হোসেন সান (কক্সবাজার প্রতিনিধি)
প্রকাশের সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ । ১২:১৩ পূর্বাহ্ণ