মৌলভীবাজারের বড়লেখায় জুলাই গণঅভুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০শে ডিসেম্বর) দুপুরে পৌরশহরের জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিনের সভাপতিত্বে বড়লেখা পৌরসভা উত্তর বাজার ইউনিটের সেক্রেটারি মাওলানা ইমরান হোসাইনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য ও বড়লেখা উপজেলার সাবেক আমীর মুহাম্মদ এমদাদুল ইসলাম।
আলোচনা শেষে মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ভারপ্রাপ্ত আমীর মাওলানা মোহাম্মদ ইসলাম উদ্দিন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫ । ৯:৪৭ অপরাহ্ণ