টেকনাফে প্রায় ৩ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

আবির হোসেন সান (কক্সবাজার প্রতিনিধি)
প্রকাশের সময়: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ । ৬:১৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ ১জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাত ৩টায় টেকনাফ সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ইয়াবা পাচারকালে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন