স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন উত্তোলন করলেন কে এম আনোয়ারুল ইসলাম

মোঃ জুয়েল রানা নয়ন ।পাবনা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫ । ১১:৫৫ অপরাহ্ণ

পাবনা–৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা কে এম আনোয়ারুল ইসলাম।
রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে তিনি চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র উত্তোলনের সময় তার সঙ্গে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগের দিন এক মতবিনিময় সভায় পাবনা–৩ নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন কে এম আনোয়ারুল ইসলাম।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন