চকরিয়ায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা:

মোস্তফা আন্জুম ফাহিম । চকরিয়া উপজেলা কক্সবাজার
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ । ১২:০৯ পূর্বাহ্ণ

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের নির্বাচনী পোস্টার, ব্যানার ও প্রচারণামূলক সামগ্রী অপসারণের নির্দেশনা থাকলেও চকরিয়ার বিভিন্ন এলাকায় এখনো প্রকাশ্যে ঝুলছে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতীক সংবলিত পোস্টার ও ব্যানার।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, তফসিল ঘোষণার পর পোস্টার অপসারণে প্রশাসনের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। বরং অনেক জায়গায় আগের মতোই ব্যানার ও পোস্টার ঝুলে থাকতে দেখা যাচ্ছে। এ অবস্থা নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

একজন সচেতন নাগরিক বলেন, “নির্বাচনী আচরণবিধি কার্যকর না হলে সাধারণ মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের নির্বাচনী প্রচারের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করতে হবে। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও চকরিয়ার বিভিন্ন এলাকায় এখনো প্রকাশ্যে ঝুলছে সম্ভাব্য প্রার্থীদের ব্যানার-পোস্টার।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন