সালাহউদ্দিন আহমেদ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য।
সালাহউদ্দিন আহমেদ ১৯৬২ সালের ৩০ জুন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পেকুয়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৬ সালে প্রথমবারের মতো কক্সবাজার-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০১ সালে যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
এই আসনে সালাহউদ্দিন আহমেদের প্রতিদ্বন্দ্বী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাইমুল মনোনয়ন সংগ্রহ করেছেন। এছাড়া, জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে আবদুল্লাহ আল ফারুক নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

মোস্তফা আন্জুম ফাহিম। (চকরিয়া উপজেলা)
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ । ১২:১৯ পূর্বাহ্ণ