৬ বাংলাদেশি জেলেকে আটক করেছে আরাকান আর্মি

আবির হোসেন সান ।কক্সবাজার প্রতিনিধি
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ । ৭:৪৪ অপরাহ্ণ

মিয়ানমার সীমান্তে ঢুকে যাওয়ার অভিযোগে বাংলাদেশি ৬ জেলেকে নৌকাসহ আটক করেছে আরাকান আর্মি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে মাউংডাউ টাউনশিপের মিয়ান হ্লুট ক্রিকের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩ কিলোমিটার দূর থেকে তাদের আটক করা হয়।

গ্লোবাল আরাকান নেটওয়ার্ক নিউজের বরাতে জানা গেছে, আরাকান আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশ এবং অননুমোদিতভাবে মাছ ধরার অভিযোগে একটি নৌকা থেকে ৬ জেলেকে আটক করে আরাকান আর্মি। এসময় তাদের কাছ থেকে ১৫টি নাইলনের জাল, একটি জিপিএস ফোন, ৫’শ টাকা এবং ৩৫ কেজি জব্দ করেছে তারা। এ ঘটনায় আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জেলেদের হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, বিষয়টি আমি শুনেছি। এ নিয়ে বিজিবি ও কোস্টগার্ডর সাথে আলোচনা করা হয়েছে। বিষয়টি তারা খতিয়ে দেখছে

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন