মোংলায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার ২

‎বাগেরহাট প্রতিনিধিঃ
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ । ৭:৪৮ অপরাহ্ণ

মোংলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে।
‎
‎বিষয়টি নিশ্চিত করেন মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন।
‎তিনি জানান,মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে মোংলা সরকারি কলেজের পাশে ক্যাডেট মাদ্রাসা সংলগ্ন ভাসানী সড়ক এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী (কোস্টগার্ড ও পুলিশ) এ সময় ইয়াবা ব্যাবসায়ী মনা ভুইয়া (৩৫) কে তল্লাশি করে তার শরীর থেকে ২৭ পিস ইয়াবা জব্দ করে যৌথ বাহিনী।
‎
‎গ্রেফতারকৃত মনা দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের মৃত মজিবুল হকের ছেলে।সে দীর্ঘদিন ধরে মোংলা শহরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে। ইয়াবা ব্যাবসায়ী মনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
‎
‎এছাড়া অন্য মামলার এজাহার ভুক্ত এক আসামিকে আটক করে মোংলা থানা পুলিশ।
‎ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় থানার এ কর্মকর্তা।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন