ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে সতন্ত্র প্রার্থী ওমরাও খানের পক্ষে মনোনয়ন পত্র উত্তোলন

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫ । ৮:২৪ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে সতন্ত্র প্রার্থী ওমরাও খান

 

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাবেক সদস্য, নাসিরনগর উপজেলা কার্য্যনির্বাহী কমিটির দুইবারের সাবেক সিনি. সহ সভাপতি ও উপজেলার ৩ নং কুন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওমরাও খান।
সতন্ত্র প্রার্থী ওমরাও খানের পক্ষে ২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ২ ঘটিকায় নাসিরনগর উপজেলার নির্বাচন অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা নির্মল চন্দ্র বিশ্বাসে নিকট থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন তার ভাতিজা, নাসিরনগর ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, কুন্ডা ইউনিয়ন ছাত্রদলের তিনবারের সাবেক সভাপতি ও উপজেলা যুব দলের অন্যতম সাবেক সদস্য মাহাবুব হোসেন খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুন্ডা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিনপির সাধারন সম্পাদক মালেক মিয়া,কুন্ডা ইউনিয়ন যুবদলের সিনি. সহ সভাপতি খলিল মিয়া,কুন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠণিক সম্পাদক মো. রনি খান। এছাড়াও নির্বাচন অফিসের বাহিরে অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র উত্তোলনের মাহাবু্ব হোসেন খান বলেন, ব্রাহ্মণবাড়িয়া -১ (নাসিরনগর) আসনের জনগণের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং একটি কল্যাণমূলক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জননন্দিত নেতা ওমরাও খান নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী হয়েছেন। জনগণের সমর্থন পেয়ে তিনি এবার সতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন।
এলাকার সার্বিক উন্নয়নে ১৩ টি ইউনিয়ন বিশেষ করে ভাটি অঞ্চলের জনগণের অনূরোধে তিনি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সতন্ত্র প্রার্থী হয়ে বিপুল ভোটে জয়লাভ করবেন।
উল্লেখ্য, ওমরাও খান নাসিরনগরের প্রবেশদ্বার হিসেবে সুপরিচিত কুন্ডা ইউনিয়নের একাধারে চারবারের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন এবং ন্যায্য বিচারক হিসেবে পুরো উপজেলাজুড়ে তিনি একজন অসম্ভব জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে সু পরিচিত।
নাসিরনগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার নির্মল চন্দ্র বিশ্বাস জানান এ পর্যন্ত ৯ জন প্রার্থী মননোয়ন পত্র উত্তোলন করেছেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন