আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও নাসিনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ মনোনয়ন নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন দলীয় সূত্র।
গত ২০ ডিসেম্বর ২০২৫ তারিখে মহাসচিবের স্বাক্ষরিত মনোনয়নপত্র তিনি হাতে পেয়েছেন।
উল্লেখ্য গত ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) তিনি উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশের সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ । ৭:৫৫ অপরাহ্ণ