কক্সবাজার–২ আসনে মনোনয়ন ফরম গ্রহণ করলেন রোকনুজ্জামান খান ওনি

আবিত খাঁন (কক্সবাজার) ঈদগাঁও প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ । ৮:০৯ অপরাহ্ণ

কক্সবাজার–২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট রোকনুজ্জামান খান ওনি। তিনি বর্তমানে কক্সবাজার জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন অ্যাডভোকেট রোকনুজ্জামান খান ওনি। এ সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফরম সংগ্রহ শেষে তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত রাজনীতি এবং কক্সবাজার–২ আসনের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে ইনশাআল্লাহ এই আসনে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি উপহার দিতে পারবো।”
স্থানীয় রাজনৈতিক মহলে তার প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন