বাউফলের কালাইয়া মাদ্রাসার হাফেজদের পাগড়ি প্রদান ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মাসুম বিল্লাহ পটুয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ । ৮:৫৩ অপরাহ্ণ

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে তাহফিজুল কুরআন সুন্নাহ মাদ্রাসা ও খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা কমপ্লেক্সের হাফেজ ছাত্র-ছাত্রীদের সম্মাননা পাগড়ি প্রদান ও ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধায় শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতাল সংলগ্ন কালাইয়া লঞ্চঘাট বালুরমাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ মো: আবু রায়হানের আয়োজনে এবং সার্ভেয়ার মো: সুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ইসলামিক বয়ান করেন ঢাকার কেরানীগঞ্জস্থ বাইতুস সালাম জামে মসজিদের খতিব ও মোফাচ্ছিরে কোরআন মুফতি ইমদাদুল্লাহ নাজিরী। প্রধান বক্তা ছিলেন পটুয়াখালীর জামিয়া কারিমিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি আব্দুল মালেক আনোয়ারী।

ওয়াজ মাহফিলে মুসলমানদের ধর্মীয় দিকনির্দেশনামূলক বয়ান পেশ করা হয়। অনুষ্ঠানের এক বিশেষ অংশে মাদ্রাসা কমপ্লেক্সের হাফেজ শিক্ষার্থীদের মাথায় সম্মাননা স্বরূপ পাগড়ি পরিয়ে দেন মুফতি ইমদাদুল্লাহ নাজিরী।

এ উপলক্ষে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন