কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জননেতা আব্দুল্লাহ আল ফারুক।নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট দপ্তর থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে জননেতা আব্দুল্লাহ আল ফারুক বলেন, চকরিয়া ও পেকুয়া এলাকার মানুষের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা দূর করতেই তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়েছেন। জনগণের সমর্থন পেলে এলাকার শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে ব্যাপক উন্নয়ন সাধনে কাজ করবেন।
এদিকে তার মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে চকরিয়া ও পেকুয়া উপজেলায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সমর্থকরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে কক্সবাজার-১ আসনে নতুন রাজনৈতিক গতি সঞ্চার হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে কক্সবাজার-১ আসনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে।

মোস্তফা আন্জুম ফাহিম (কক্সবাজার ) চকরিয়া প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫ । ৭:২২ অপরাহ্ণ