আজ ২৬ ডিসেম্বর, শুক্রবার দুপুর ২টায় নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার জেলা সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
জেলা শাখার সভাপতি এইচ. এম. নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ. এম. ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ ইমরান হোসাইন নূর
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক মুহাম্মদ খাইরুল কবির।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ সাধনে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মাঝে ইসলামী চেতনা জাগ্রত করা এবং কল্যাণমুখী মানবিকতা গঠনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করে ইসলামের সোনালি ইতিহাস ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে ইসলামপন্থী শক্তির বিজয় নিশ্চিত করতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বাত্মক সহযোগিতা করবে, ইনশাআল্লাহ।
প্রধান বক্তা মুহাম্মদ খাইরুল কবির তার বক্তব্যে বলেন
ছাত্র রাজনীতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সততা, ত্যাগ ও দৃষ্টান্তমূলক নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ইসলামী আদর্শ বাস্তবায়নে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও আদর্শিক প্রশিক্ষণ জোরদারের আহ্বান জানান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন ভূইয়া, জেলা সেক্রেটারি আনোয়ার পারভেজ খান এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাঈদ আহমেদ সরকার। এছাড়াও জেলা ও থানা পর্যায়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনের শেষ পর্বে ২০২৬ সেশনের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে
সভাপতি হিসেবে নির্বাচিত হন মুহাম্মদ আতিকুর রহমান,
সহ-সভাপতি মুহাম্মদ সজীব রায়হান
সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মুহাম্মদ আবু সাইদ।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ছাত্রসমাজের নৈতিক ও চারিত্রিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

মুহাম্মদ রহমাতুল্লাহ হাসান সোহান নরসিংদী প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫ । ১০:২৫ অপরাহ্ণ