কুমিল্লা-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে নাজমুল হাসানের মনোনয়নপত্র সংগ্রহ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ । ৫:২৪ অপরাহ্ণ

কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নাজমুল হাসান।
শনিবার (২৭ ডিসেম্বর) মেঘনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মোখলেছুর রহমান, নাজমুল হাসানের পিতা রমজান আলী, আলাউদ্দিন মেম্বার, ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি কাউয়ুম হাউদ, যুব অধিকার পরিষদের নেতা হানিফ আবির, মামুন, রাজাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, নাজমুল হাসান দীর্ঘদিন ধরে ছাত্রসমাজ ও সাধারণ মানুষের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, তার নেতৃত্বে গণঅধিকার পরিষদ এই আসনে শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন