যুদ্ধবিধ্বস্ত ভাবমূর্তি কাটিয়ে এবার শিল্প খাতে নতুন চমক দেখাল আফগানিস্তান। প্রথমবারের মতো দেশটিতে উৎপাদিত উন্নত মানের ব্যাটারি মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) রপ্তানি করা হয়েছে।
হেরাত প্রদেশের স্থানীয় শিল্পপার্কে উৎপাদিত বিভিন্ন আকারের ব্যাটারি বোঝাই ১০টি কনটেইনারের একটি বড় চালান সম্প্রতি দেশ দুটির উদ্দেশ্যে পাঠানো হয়। হেরাত গভর্নরের কার্যালয় থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
পণ্য রপ্তানির এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রীসহ স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানে উপমন্ত্রী বলেন, “গত চার বছরে আফগানিস্তানের শিল্প খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। ইমারাতে ইসলামিয়া সরকারের তত্ত্বাবধানে দেশীয় পণ্য উৎপাদনে বিনিয়োগের জন্য একটি চমৎকার ও নিরাপদ পরিবেশ তৈরি হয়েছে।”
হেরাত প্রশাসন এই রপ্তানি কার্যক্রমকে জাতীয় অর্থনীতির জন্য একটি মাইলফলক হিসেবে দেখছে। তারা জানিয়েছে, শিল্পপতিদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া এবং রপ্তানি বাণিজ্য প্রসারে উপযোগী

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ । ৬:৩৫ অপরাহ্ণ