কক্সবাজার-১ আসনে জামায়াতে ইসলামীর পক্ষে ব্যাপক সাড়া:

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫ । ৯:৪৫ অপরাহ্ণ

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের পক্ষে দিন দিন জনসমর্থন বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের পালাকাটা ২ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক নির্বাচনী গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগে উপস্থিত ছিলেন চিরিংগা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নুরুন নবী, যুব বিভাগের সভাপতি সজ্জাতসহ স্থানীয় গণ্যমান্য মুরুব্বিগণ। এ সময় নেতৃবৃন্দ ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং জামায়াতে ইসলামীর আদর্শ ও নির্বাচনী বার্তা তুলে ধরেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে তারা দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি আগ্রহ প্রকাশ করছেন। গণসংযোগ চলাকালে এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, কক্সবাজার-১ আসনে আব্দুল্লাহ আল ফারুক বিপুল ভোটে বিজয়ী হবেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন