ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গোপালগঞ্জ–২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এম এইচ খান মঞ্জু।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামানের কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এম এইচ খান মঞ্জুর সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তিনি গোপালগঞ্জ জেলা বিএনপির একজন ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। এর আগে তিনি গোপালগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি গোপালগঞ্জ–১ আসনের সাবেক সংসদ সদস্যও ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদলের ভিপি এস এম সুমন, সাবেক পৌর বিএনপির সভাপতি ঝান্টু খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মাসুম হাসান
গোপালগঞ্জ জেলা প্র
তিনিধ

মাসুম হাসান |গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ১২:৫৪ পূর্বাহ্ণ