ফরিদপুর-২ আসনে ১০ দলীয় জোটের মনোনয়ন জমা দিলেন রিক্সা মার্কার প্রার্থী মাওলানা আকরাম আলী সাহেব (ধলা হুজুর)

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ৯:২৫ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসন থেকে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আকরাম আলী সাহেব (ধলা হুজুর)। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জোটের অন্যান্য নেতাকর্মীসহ প্রায় সহস্রাধিক সমর্থক।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর ভোটারদের উদ্দেশে বক্তব্যে মাওলানা আকরাম আলী সাহেব বলেন, “ন্যায়পরায়ণতা এবং সার্বিক যোগ্যতা বিবেচনা করে ভোটাররা যেন তাদের মূল্যবান ভোট প্রয়োগ করেন।”
এ সময় নগরকান্দা থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শোহরাব হোসেন এবং এনসিপি’র ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, “১০ দলীয় জোট যে প্রার্থীই দিক না কেন, আমরা সকলে মিলে তাকে পূর্ণ সমর্থন ও সহযোগিতা করব, ইনশাআল্লাহ।”
এর আগে কর্মী-সমর্থকদের সুশৃঙ্খল রাখতে দিকনির্দেশনা প্রদান করেন মুফতি মোস্তাফিজুর রহমান।
ফরিদপুর-২ আসনে মাওলানা আকরাম আলী সাহেবের এই মনোনয়নপত্র জমা দেওয়ার মাধ্যমে নির্বাচনের আমেজ নতুন মাত্রা পেল। স্থানীয় সাধারণ ভোটারদের মাঝেও এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন