ময়মনসিংহ-১ আসনে প্রিন্সের পক্ষে মনোনয়ন দাখিল করেছেন আলিফ।

রিয়াজ মাহমুদ (ময়মনসিংহ প্রতিনিধি)
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ৯:৫৫ অপরাহ্ণ

ময়মনসিংহ-১ (ধোবাউড়া-হালুয়াঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ন মহাসচিব আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এর পক্ষে মনোনয়ন দাখিল করেছেন তার ছেলে সৈয়দ শাহরিন এমরান আলিফ।

আজ সোমবার দুপুরে ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এজিএম আজহারুল ইসলাম কাজল,সদস্য সচিব আনোয়ার হোসেন মানিক, সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন প্রমুখ।

পরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দদের কাছে দোয়া চান এবং আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন