কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক জাতীয় পার্টি নেতা আবু জায়েদ আল মাহমুদ মাখন সরকার।
সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন জমার শেষ দিনে বিকাল ৪টা ৫৫ মিনিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়, দাউদকান্দিতে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচন বিধি অনুযায়ী মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংযুক্ত করে মনোনয়নপত্র দাখিল করেন মাখন সরকার।
এর আগে তিনি একাধিক জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।
জাতীয় পার্টি থেকে মনোনয়ন না নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাখন সরকার বলেন, তিনি জাতীয় পার্টির রাজনীতি ছেড়ে দিয়েছেন। বর্তমানে তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে আর যুক্ত নন বলেও জানান তিনি।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, এলাকার জনগণের প্রত্যাশা ও উন্নয়নের স্বার্থেই তিনি এবার স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ১০:২২ অপরাহ্ণ