আজ সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন,
আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, নোয়াখালী-৫ আসন থেকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ার চেষ্টা করেছি। আমার স্বামী ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং আমি গত ৫০ বছরেরও বেশি সময় ধরে এই এলাকার মানুষের সেবা করে আসছি।
আওয়ামী লীগের ব্যক্তিগত প্রতিহিংসার কারণে ২০১৭ সাল থেকে আমি আমার বাড়ি হারিয়েছি। কিন্তু কমিশন থেকে আমাকে জানানো হয়েছে, দলীয় মনোনয়নপত্র ছাড়া দলীয়ভাবে কোনো মনোনয়ন গ্রহণ করা হবে না। বিষয়টি শুনে আমি অত্যন্ত আশাহত হয়েছি।
তাই বাধ্য হয়ে আজ আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল সম্পন্ন করেছি। আপনাদের সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

জিয়াউল হক শরিফ।কোম্পানিগঞ্জ উপজেলা প্রতিনিধি
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ১০:৩৬ অপরাহ্ণ