ময়মনসিংহ-২ আসনে মনোনয়ন দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী হোসেন তালুকদার

রিয়াজ মাহমুদ (ময়মনসিংহ প্রতিনিধি)
প্রকাশের সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ । ১১:৩১ অপরাহ্ণ

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার মনোনয়ন দাখিল করেছেন।

আজ সোমবার ২৯/১২/২৫ ইং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

পরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দদের কাছে দোয়া চান এবং আসন্ন নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন