চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লক্ষ ৫০ হাজার টাকার অবৈধ ঔষধ জব্দ:

প্রতিনিধি:মোস্তফা আন্জুম ফাহিম
প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ । ৮:৪২ অপরাহ্ণ

চকরিয়া (৩০ ডিসেম্বর): চকরিয়ায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবৈধ যৌন উত্তেজক ঔষধ পাচারের খবর পেয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২ লক্ষ ৫০ হাজার টাকার অবৈধ ঔষধ জব্দ করেছে।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে চকরিয়া পৌরসভার কোচপাড়া রাস্তার মাথাস্থ জননী কুরিয়ার সার্ভিস থেকে এসব ঔষধ উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময়, অবৈধ ঔষধের চালানটি উদ্ধার করা হলেও এর সাথে জড়িত কোনো ব্যক্তি আটক হয়নি।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পাচারকারীদের চিহ্নিত করার জন্য তদন্ত অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানের ফলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অবৈধ দ্রব্য পাচারের বিরুদ্ধে সতর্কতা জারি করা হয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন