গত ৩০ শে ডিসেম্বর ২০২৫ তারিখে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া এলাকায় গোয়েন্দা পুলিশের সাব – ইন্সপেক্টর ফারুক আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে শরীফ তৌহিদুল হক (৪৮) নামে এক ব্যক্তিকে দেশীয় পিস্তল সহ আটক করা হয়েছে ।
তথ্য সূত্রে জানা গেছে , আটক হওয়া শরীফ তৌহিদুল হকের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের শরীফপাড়া । শরীফ তৌহিদুল হকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ।

মাসুম হাসান।গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশের সময়: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ । ১২:২০ অপরাহ্ণ