হালুয়াঘাটের জুলাই যোদ্ধা শহীদ শফিকুল ইসলামের জানাযায় উপস্থিত ছিলেন ময়মনসিংহের ১ হালুয়াঘাট ও ধোবাউড় জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫ । ৪:০০ অপরাহ্ণ
২০২৪ সালের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টায় গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে প্রায় দেড় বছর ধরে তিনি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ এই সময় চিকিৎসা চলাকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আজ সকালে তিনি মহান রবের ডাকে সাড়া দেন। তাঁর ইন্তিকালে পরিবার-পরিজন, স্বজন, সহযোদ্ধা ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
হালুয়াঘাটে অনুষ্ঠিত শহীদ শফিকুল ইসলামের জানাযার নামাজে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন। জানাযায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা।
এ সময় মাহফুজুর রহমান মুক্তা শহীদ শফিকুল ইসলামের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, জুলাই আন্দোলনে শফিকুল ইসলামের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাঁর এই ত্যাগ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
জানাযায় স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সহযোদ্ধা ও সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাযা শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাঁর রূহের মাগফিরাত কামনা করা হয়।
শহীদ শফিকুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। আল্লাহ তাআলার কাছে তাঁর রূহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং তাঁকে শহীদ হিসেবে কবুল করার দোয়া করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের জন্য ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়েছে।
সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন