দাউদকান্দি প্রেসক্লাব ৪০ বছর পেরিয়ে একচল্লিশে

দাউদকান্দি প্রতিনিধি
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬ । ১১:৪৬ অপরাহ্ণ

আজ ১ জানুয়ারী ,  দাউদকান্দি  প্রেসক্লাব ৪০ বছর পেরিয়ে একচল্লিশে । ১৯৮৫ সালের এই দিনে বৃহত্তর দাউদকান্দিতে যাত্রা শুরু করা দাতব্য এই প্রতিষ্ঠানটি পেরিয়ে এসেছে দীর্ঘ চার দশকের পথ। সময়ের পরিক্রমায় এটি শুধু একটি সাংবাদিক সংগঠন নয়, হয়ে উঠেছে মত প্রকাশের স্বাধীনতা, গণতন্ত্রচর্চা ও সামাজিক দায়বদ্ধতার এক গুরুত্বপূর্ণ স্তম্ভ।

দাউদকান্দি  প্রেসক্লাবের এই দীর্ঘ পথচলায় ছিলেন অনেক নিবেদিতপ্রাণ সংবাদকর্মী, যারা কলমের শক্তিকে হাতিয়ার করে তুলে ধরেছেন সত্য, কথা বলেছেন সাধারণ মানুষের পক্ষে। তাঁদের অবদানে গড়ে উঠেছে একটি শক্তিশালী ও সম্মানিত প্রতিষ্ঠান।

এই দিনে গভীর শ্রদ্ধা জানাই ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও  প্রয়াত দাতা সদস্যদের প্রতি। পাশাপাশি শুভেচ্ছা ও অভিনন্দন সকল শুভাকাঙ্ক্ষী ও শুভান্যুধায়ীসহ
সকল সদস্য এবং বৃহত্তর দাউদকান্দির সকল সহযোগীদের। ৪০ বছরের এই অর্জন আরও দৃঢ় হোক দায়িত্ব, পেশাদারিত্ব ও ন্যায়ের পথে। দাউদকান্দি প্রেসক্লাব এগিয়ে যাক আরও বহু বছর সত্য ও স্বাধীনতার আলো বহন করে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন