বাহারছড়ার শামলাপুর থেকে অস্ত্রসহ বিভিন্ন মামলার পলাতক আসামী রাসেল গ্রেফতার

আবির হোসেন সান ।কক্সবাজার প্রতিনিধি
প্রকাশের সময়: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬ । ৯:০৮ অপরাহ্ণ

টেকনাফে অভিযান চালিয়ে একাধিক হত্যা, অপহরণ, অস্ত্র ও মাদক মামলার দীর্ঘ দিনের পলাতক আসামি মোঃ রাসেল প্রকাশ আব্বুইয়া (২৬)’কে গ্রেফতার করেছে র‌্যাব।

টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর থেকে শুক্রবার তাকে গ্রেফতার করা হয় বলে র‍্যাব- ১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানিয়েছেন।

গ্রেফতারকৃত মো: রাসেল একই উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদার নুরানী পাড়ার মোহাম্মদ হাশেমের পুত্র। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন