শাহ ফকির বাজার ব্যাবসায়ী সমিতির এডহক কমিটি ও উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ |

স্টাফ রিপোর্টার কক্সবাজার
প্রকাশের সময়: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ । ৮:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাহ উপজেলার শাহ ফকির বাজার ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে এক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে ঈদগাহ উপজেলা সমবায় অফিসারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মিডিয়া ট্রায়াল’ চালানোর অভিযোগ তোলা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সমবায় সমিতির অভ্যন্তরীণ ও প্রশাসনিক বিষয়গুলো নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য হলেও সম্প্রতি কিছু তথ্য একতরফাভাবে গণমাধ্যমে উপস্থাপন করা হচ্ছে।

শাহ ফকির বাজার সমিতির পরিচালনা কমিটির অভিযো করেন, কোনো চূড়ান্ত তদন্ত বা লিখিত ছাড়াই কিছু বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় এটিকে তারা ‘মিডিয়া ট্রায়াল’ হিসেবে দেখছেন।

সেই সাথে কিছু মহল উপজেলা সমবায় অফিসার
যোগদান করার পর সমবায় সমিতির নির্বাচন, ভ্রাম্যমাণ প্রশিক্ষন, অডিট, পরিদর্শক তদারকি, সমবায় সমিতি আইন-২০০১ এবং সমবায় সমিতি বিধিমালা ২০০৪ এর আলোকে সমিতি সমুহের কার্যক্রম সুচারুরূপে সম্পাদন করেছেন,সেই সাথে পোকখালী ইউনিয়ন এর গোমাতলী সমবায় মোহাজের সমিতির ৮ বছরের অডিট নোটিশ দেওয়া একটা পক্ষ অডিট বাধা সৃষ্টি করেছেন বলে গণ মাধ্যমকে জানান,এবং প্রতিনিয়ত মিডিয়া ট্রায়াল সৃষ্টি করে উপজেলা বাসীকে বিভ্রান্ত সৃষ্টি করছেন বলে জানান |

ঈদগাহ উপজেলা সমবায় অফিসার দিদারুল ইসলাম শাহ ফকির বাজার ব্যাবসায়ী সমিতির অন্তর্বর্তী ব্যবস্থাপনা সভাপতি সমবায় সমিতি লি: এর দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী কমিটির ৭৭০৫০০ টাকা সমিতির নামীয় ব্যাংক হিসাবে জমা করে সাধারণ সদস্যদের আমানত রক্ষা ও সমিতির সাধারণ সদস্যদের সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে জাচ্চেন |

শাহ ফকির বাজার ব্যাবসায়ীর বর্তমান পরিচালনা কমিটির সদস্যরা জানান একটি মহল সুন্দর কার্যক্রম আইন ও বিধিবদ্ব কাজে বেআইনিভাবে বাধা ও মিডিয়া ট্রায়ালের সেষ্টা চালিয়ে যাচ্ছেন |

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন