আজ শনিবার (৩ জানুয়ারি) নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব ইসহাক খন্দকারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
জনাব ইসহাক খন্দকারের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পোস্টে তিনি লেখেন—
“আলহামদুলিল্লাহ। নোয়াখালী-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য হিসেবে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।”

কোম্পানিগঞ্জ উপজেলা প্রতিনিধি : জিয়াউল হক (শরিফ)
প্রকাশের সময়: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ । ৮:৫৬ অপরাহ্ণ