গুরুদাসপুরে ট্রলি চাপায় দুই দিনমজুর নিহত, আহত ৫

মো: নাইম হোসেন জাকারিয়া নাটোর প্রতিনিধি
প্রকাশের সময়: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬ । ৯:৩২ অপরাহ্ণ

নাটোরের গুরুদাসপুরে ইটবোঝাই ট্রলির চাপায় দুইজন দিনমজুর নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় আরও অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৩ জানুয়ারী) সকালে উপজেলার ছবেরের মোড় এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- উপজেলার রানীনগর গ্রামের আকবর মোল্লার ছেলে আফছার মোল্লা (৬৫) ও মোল্লাপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে হায়দার আলী (৩০)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালে ভ্যানগাড়ী যোগে কাজে যাচ্ছিলেন একদল দিনমজুর। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইটবোঝাই ট্রলি দ্রুতগতিতে পেছন থেকে তাদের ধাক্কা দেয়। ট্রলির চাপায় ঘটনাস্থলেই ৭ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদক: সোহেল আহম্মেদ নির্বাহী সম্পাদক: মোস্তফা কামাল সুমন কপিরাইট © এম টিভি বাংলা সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন