আজ রবিবার (৪ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফেনী-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. ফখরুদ্দিন মানিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
ডাঃ ফখরুদ্দিন মানিকের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টের মাধ্যমে বিষয়টি জানা যায়। পোস্টে তিনি বলেন,
“আলহামদুলিল্লাহ, আজ আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফেনীবাসীর অকুণ্ঠ ভালোবাসা ও সমর্থনের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিটি ধাপের অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রিয় ফেনীর মানুষের প্রতি আমার দায়িত্ববোধ আরও গভীর হচ্ছে। মহান আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক পথে পরিচালিত করেন ও সহায় হন।”

কোম্পানিগঞ্জ উপজেলা প্রতিনিধি : জিয়াউল হক (শরিফ)
প্রকাশের সময়: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬ । ৬:৫৯ অপরাহ্ণ