জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে, যেখানে হল থেকে ২১ বোতল বিদেশি ম’দ সহ ছাত্রদল নেতা মো. ফজলে আজওয়াদকে আটক করেছে প্রশাসন। তিনি ২০২২-২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী এবং জাবি শাখা ছাত্রদলের বর্ধিত কমিটির ২ নং সদস্য।
এছাড়া, তিনি জাকসু নির্বাচনে হল সংসদে ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচনও করেছিলেন।
প্রশাসনের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরেই ছাত্রদল নেতা ফজলে আজওয়াদকে সন্দেহের ভিত্তিতে নজরদারিতে রাখা হয়েছিল এবং গতকাল হলের একটি রুমে ম’দ রাখার প্রমাণ মিললে তাকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
একাধিক সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতা ফজলে আজওয়াদ বিভিন্ন সময়ে ছাত্রসংগঠনগুলোর মধ্যে একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬ । ৫:১১ অপরাহ্ণ